এক ঝলক

রেঞ্জ রোভার স্পোর্ট টোয়েন্টি এডিশন আজ লঞ্চ করেছে

কলকাতা : রেঞ্জ রোভার স্পোর্ট টোয়েন্টি এডিশন আজ ভারতে লঞ্চ হয়েছে – স্পোর্টিং লাক্সারির জমকালো দুই দশক উদযাপনের এক সীমিত সংস্করণ। ডিজাইনের ঐতিহ্য ও পারফরম্যান্সের গৌরবকে সযত্নে উদযাপন করে, টোয়েন্টি এডিশন-এ রয়েছে বিশেষভাবে তৈরি 'টোয়েন্টি' ডিটেইলিং, ফ্ল্যাগশিপ পাওয়ারট্রেন এবং রেঞ্জ রোভার স্পোর্ট এসভি থেকে নেওয়া পারফরম্যান্স সিট। ২০০০-এর দশকের গোড়ায় অভিষেকের পর থেকে এসইউভি ডিজাইনকে নতুনভাবে উপস্থাপন করছে। রেঞ্জ রোভার স্পোর্ট নিরন্তর লক্ষ্যপূর্ণ ভাবে বিবর্তিত হয়ে চলেছে।প্রসঙ্গত এই সময়কালেই রেঞ্জ রোভার স্পোর্ট বিশ্বব্যাপী দশ লাখেরও বেশি বিক্রির মাইলফলক পার করে, নিজেকে একটি আধুনিক লাক্সারি পারফরম্যান্স আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে।
Ganamadhyam
30 August, 2026
ই-পেপার