ছত্রপতি সম্ভাজিনগর : মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার পাইথান এবং ছত্রপতি সম্ভাজিনগর (সিএসএন) তালুকের নয়টি গ্রামে একটি সামগ্রিক ওয়াটারশেড ব্যবস্থাপনা ও জল সংরক্ষণ কর্মসূচি "টয়োটা বসুন্ধরা" বাস্তবায়নের লক্ষ্যে টয়োটা কিরলোস্কার মোটর (টিকেএম) আজ ওয়াটারশেড অর্গানাইজেশন ট্রাস্ট (ডাবলুওটিআর)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ৬,১৬৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং পরিকল্পিত সেচ সম্প্রসারণের মাধ্যমে ২০% এলাকায় সেচ সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে গৃহীত, এই উদ্যোগটি ১১,২৬৮ জন মানুষের উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট বিনয় গৌড়া জি.সি.-র উপস্থিতিতে এই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।মারাঠওয়াড়া অঞ্চল, বিশেষ করে পাইথান এবং সিএসএন ব্লকগুলো তীব্র জলসংকটের সম্মুখীন। এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৬১০ মিমি, যেখানে আদর্শ প্রয়োজনীয়তা হলো ৭৪৮ মিমি।
কৃষিজমির গুণমান বৃষ্টি না হওয়ায় কৃষকদের জীবিকায় প্রভাব পড়ে, ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার ফলে আয় কম ও অস্থিতিশীল থাকে এবং গ্রামীণ দারিদ্র্যের চক্র অব্যাহত থাকে। উপযুক্ত জলসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এই দুই সংস্থার মৌচুক্তি সম্পন্ন হয়।