এক ঝলক

সিঙ্গুরে গ্রেফতার মমতা তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

তরুণ তাঁতি (হুগলি): দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর পোস্ট। সিঙ্গুরে গ্ৰেপ্তার মমতা তৃনমূল এর বলরামবাটি গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য সুশান্ত বাগ। ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পাঠালো সিঙ্গুর থানার পুলিশ। কুলাঙ্গার প্রধানমন্ত্রী ট্যাগ লাইন দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা তৃনমূল এর প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত বাগ লিখেছেন, যে সন্তান বাপের সম্পত্তি রক্ষা করতে পারে না তাকে বলা হয় কুলাঙ্গার সন্তান। আর যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না দেশকে বিক্রয় করে তাকে বলা হয় কুলাঙ্গার প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে সমাজ মাধ্যমে এমন লেখা পোস্ট করেন মমতা তৃনমূল এর পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত বাগ। আর এই লেখা নজরে পরতেই বিজেপির পক্ষ থেকে সিঙ্গুর থানার অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই মমতা তৃনমূলের এই তৃনমূল নেতাকে গ্ৰেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ। আজ তাকে চন্দননগর মহকুমা পাঠানো হয়। হরিপাল বিধানসভা বিজেপি মন্ডল-১ এর সভাপতি দীপঙ্কর দাস এর অভিযোগ, কয়েকদিন আগেই ওই তৃণমূল নেতা দেশের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে একটি কুরুচিকর পোস্ট করেছেন।তারপরেই আমরা থানায় লিখিত অভিযোগ দিই। এই অভিযোগ ছাড়াও ওনার বিরুদ্ধে একাধিক সরকারী প্রকল্পে দূর্নীতির অভিযোগ আছে, এলাকায় অনেক তোলাবাজি করেছেন। পাশাপাশি তৃণমূলের আমলে বিজেপি কার্যকর্তাদের ব্যাপক অত্যাচার করেছেন। এরপরেও যখন আমাদের সরকার এসেছে তখনও দেশের প্রধানমন্ত্রীকে বাজে ভাষায় আক্রমণ করেছেন। আমরা তার কঠোর শাস্তি চাই। যদিও গ্ৰেপ্তার হওয়া নেতা সুশান্ত বাগের দাবি, ফেসবুকে কোন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে আমি পোস্ট করিনি। সেটা বাইরের দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমি বলিনি। বিজেপি চক্রান্ত করে জেল খাটাবার ব্যবস্থা করেছে। মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। জয় বাংলা, আমরা দিদির দল করি।
Ganamadhyam
23 November, 2026
ই-পেপার