বিশ্বরূপ চট্টোপাধ্যায় (পুরুলিয়া): কাশিপুরে গণধর্ষণের শিকার হওয়া তরুণীর পরিবারের পাশে দাঁড়াতে এবং ঘটনার তদন্তের অগ্রগতি জানতে কাশিপুর থানায় এলেন মমতা পন্থী তৃণমূলের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়ন্ত রাউত এবং তৃণমূল নেতা সন্তোষ চ্যাটার্জি, অমিও মণ্ডল, উত্তম মণ্ডল, খোকন হালদার সহ কাশিপুর ব্লকের অন্যান্য নেতৃত্ববৃন্দ। থানার আধিকারিকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব ও সরকারের বিরুদ্ধে সরব হন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার থাকাকালীন দিল্লি থেকে বিজেপির নেতারা বারে বারে রাজ্যে আসতেন, কিন্তু এখন আর তাদের দেখা নেই।রাজ্যে নারী নিরাপত্তার প্রশ্নে বর্তমান সরকারের সমালোচনা করে প্রতিমা দেবী আরও দাবি করেন যে, বর্তমান বিজেপি সরকারের আমলে ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেন।