এক ঝলক

মেডিকেল কলেজে ১০–১৫ জন মনসিক মাওবাদী তান্ডব করে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তার হুঁশিয়ারি, পরিষেবা বন্ধ করে আন্দোলন করা চলবে না। তিনি এও জানিয়েছে, আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। যারা মেডিক্যাল কলেজে ‘তাণ্ডব’ চালিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনার নেপথ্যে মানসিক মাওবাদী, নকশালপন্থীদের কাঠগড়ায় তুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তার কথায়, ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব চলেছে মেডিক্যাল কলেজে। এই ঘটনার তদন্তে ৩ চিকিৎসকের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে এমএসভিপির সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনও। এর পর সাংবাদিক বৈঠকও করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রী জানান, মেডিক্যাল কলেজে ১০-১৫ জন ‘মানসিক মাওবাদী’ তাণ্ডব করে। ক্যামেরা দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। তাঁরা ইন্টার্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পরিষেবা বন্ধ করে আন্দোলন করা চলবে না। আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তিনি বলেন, মেডিক্যাল কলেজে রাজনীতি করা চলবে না। ডিএসও হামলা চালিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে অধ্যক্ষকে। এরা মানসিক ভাবে মাওবাদী।
Ganamadhyam
20 November, 2026
নকশালরা হাসপাতালে অরাজকতা চায়। পাথর ছোঁড়া হয়েছে। গায়ে হাত তোলা হয়েছে। ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। শুক্রবার এই কমিটি প্রথম বৈঠক করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  বৃহস্পতিবার  স্বাস্থ্য ভবনে দেখা যায়নি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে। এমএসভিপি জানিয়েছেন, অসুস্থতার কারণে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে আপাতত অধ্যক্ষের কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী। সূত্রের খবর, বুধবার রাতে হাসপাতাল চত্বর ছাড়ার আগে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানান অধ্যক্ষ ইন্দ্রনীল। সাদা কাগজে লেখা ওই অভিযোগে তিনি জানান, ঘেরাও চলাকালীন একদল বহিরাগত মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই অধ্যক্ষের আচমকা ছুটি নেওয়া ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। অন্য দিকে, বুধবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী বুধবারের ঘটনা নিয়ে বলেন, সিসিটিভির ফুটেজ রয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভিতরে অকথ্য ভাষায় গালিগালাজ চলছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। বলেছে, চামড়া গুটিয়ে নেব। প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডে জখমদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং জরুরি বিভাগে ওষুধের অভাব নিয়ে মুখ খোলায় আট জন ইন্টার্নকে শো কজ় করেছিলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে ওই শো কজ প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও পরে তা থেকে সরে আসেন অধ্যক্ষ। এর পরেই শো কজ প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিল। আন্দোলনকারীদের অভিযোগ, সেই সময়েই সেখানে ঢুকে পড়েন এবিভিপি’র রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য-সহ একদল সমর্থক। তাদের সঙ্গে ছিলেন এনএমও  সমর্থকেরাও। বচসা থেকে হাতাহাতি বাধে। বাঁশ দিয়ে কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করা হয়। ভাঙচুর চলে করিডরের কাঁচেও। যদিও হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি এবং এনএমও নেতৃত্ব।
ই-পেপার