এক ঝলক

পেট্রাপোল দিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা, জল্পনা উষ্কে আওয়ামী লীগের সীমান্ত পরিদর্শন

সোমনাথ পাল (পেট্রাপোল): এমনিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে ওপার বাংলায় কার্যত অস্তিত্ব সংকটে সংখ্যালঘু হিন্দুরা। এই আবহে ওপার বাংলার জেল বন্দি চিনময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে এপার বাংলার সীমান্তে বিক্ষোভ দেখালো কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেই লক্ষ্যে রবিবার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে জড়ো হয় এপার বাংলার হিন্দু সুরক্ষা সমিতির ব্যানারে কয়েক হাজার মতুয়া ভক্ত। এদিনের বিক্ষোভ কর্মসূচিকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সহ বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিক্ষোভের শুরুতে কয়েকশো মতুয়া ভক্ত ডঙ্কা নিশান সহযোগে পেট্রাপোল বেনাপোল সীমান্তের এর মুলগেটে জড়ো হন। তাদের দাবি, যে কোনও মূল্যে মুক্তি দিতে হবে ওপার বাংলার ধর্মীয় সংখ্যালঘু চিন্ময় কৃষ্ণ প্রভুকে। সাময়িক উত্তেজনা প্রশমিত করতে সীমান্তের মূল গেট থেকে বিক্ষোভকারী মতুয়া ভক্তদের হটিয়ে দেয় বিএসএফ। এরপর সীমান্তে মঞ্চ বেঁধে চলে দিনভর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। ওই মঞ্চেই বক্তব্যের আসরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে হুঁশিয়ারীর সুরে বলেন, হিন্দু ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায় ভাবে আটকে রেখে আপনি আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব। আগামীতে এই আন্দোলন শুধুমাত্র পেট্রাপোলে সীমাবদ্ধ থাকবে না। আমরা এটাকে আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যাব। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারকে জামাত ও জেহাদিদের সরকার উদ্ধৃত করে খাদ্য মন্ত্রী বলেন, যেভাবে ওদেশের অগণতান্ত্রিক হিন্দুবিরোধী সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনকে আটকাতে চাইছে তা অতি ভয়ঙ্কর। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর চলতি বছর ডিসেম্বর মাসে নিজের দেশে ফিরতে পারেন ওদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।এই অবস্থায় কোন পথ দিয়ে নিজের দেশে পা রাখবেন আওয়ামী লীগ নেত্রী। তা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ ও সুক্ষ্ম পর্যবেক্ষণ। সেই লক্ষ্যেই রবিবার পেট্রাপোল বেনাপোল সীমান্ত পরিদর্শনে আসেন ওপার বাংলার আওয়ামী লীগের তিন সদস্য। তবে এদিন কিছুটা গোপনে বিশেষ করে লোক চক্ষুর আড়ালে প্রশাসনিক পর্যায়ে অতিব সন্তর্পণে সীমান্ত পরিদর্শন পর্ব সারেন ওই তিন আওয়ামী লীগ প্রতিনিধি। তাহলে কি পেট্রাপোল দিয়েই নিজের মাতৃভুমিতে পা রাখবেন মুজিব কন্যা। এদিন আওয়ামী লীগ নেতৃত্বর সীমান্ত পরিদর্শনে সেই প্রশ্নই উঁকি দিচ্ছে সীমান্তের আনাচে কানাচে।
Ganamadhyam
23 November, 2026
ই-পেপার